ডেস্ক নিউজ : টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)।
শক্রবার জুমা নামাজের পর নিহতদের জানাজা নামাজ আদায় করা হয়। ইজতেমার মুরুব্বীদের দাবি, উভয়েরই স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরাও স্বাভাবিক মৃত্যু হিসেবে স্বীকার করেছেন। তবে উপস্থিতি মুসল্লিরা জানান, প্রচণ্ড শীতের কারণেই উভয়ের মৃত্যু হতে পারে।
টাঙ্গাইল জেলা তাবলীগের আমীর মাওলানা আব্দুল হাই বলেন, উভয়ের মৃত্যুই স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ-জুমা জানাযা নামাজ শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া মরদেহ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












