আশিক ইমরান, টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রের চাপায় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী সাদিয়া আক্তার (১৫) নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে কালিয়া ইউনিয়নের বেলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ওই এলাকার আজাহারুল হকের মেয়ে। এ ঘটনায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে রাখে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বেলতলী বাজারে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পাগলার মোড় থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র তাকে চাপা দিলে তার মাথার মগজ বেড়িয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক মাহিন্দ্র ভাঙচুর করে চালক লাভলুকে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, চালকে গ্রেফতার করা হয়েছে এবং মালিককেও গ্রেফতার করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












