মিজানুর রহমান ::: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের এক পরিবারের সকল
সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে বাড়ীঘর ছাড়া করে প্রকাশ্যে ঐ বাড়ীর গরু,
ছাগল,হাঁস,মুরগী এবং গাছ পালাসহ অন্যান্য মালামাল লুটের অভিযোগ করেছেন
নাছিমা আক্তার নামে এক গৃহবধূ। শনিবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবে
এসে সংবাদ স¤েœলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ করেন। তিনি আরো
অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আমজাদ আলী ফকির তাদের
বাড়ীর সকল সদস্যকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে সকলকে বাড়ীঘর ছাড়া করে
প্রকাশ্যে লুট পাট চালাচ্ছে। মামলায় জড়ানোর ভয়ে এলাকাবাসী এর প্রতিবাদ
করছেনা বলে তিনি জানান। ঐ মামলায় আসামীর তালিকা থেকে কিশোর ও মহিলা কেহই
বাদ পরেনি। নাছিমা আক্তারও ঐ মামলার এজাহারভূক্ত একজন আসামী। তিনি
কয়েকদিন আগে আদালত থেকে জামিন নিয়ে বাড়ীতে এসে তার শিশু মেয়েসহ বসবাস
শুরু করলে প্রতিপক্ষরা তাকে ও তার মেয়েকে হত্যার হুমকি দেয় এবং ঐ
পরিবারের কাউকেই বাঁচিয়ে রাখবেনা বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
উল্লেখ্য,২৬ আগষ্ট সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সোহেল নামের
এক যুবক নিহত হয়। নাছিমা আক্তার লিখিত বক্তব্যে জানান, ঐ সংঘর্ষের সময়
আমি এবং আমার স্বামী আব্দুল্লাহ আল মাহবুব ঘটনাস্থলে ছিলামনা। কিন্তু
প্রতিপক্ষরা পূর্বশত্রুতার জের ধরে তাদের হয়রানী ও বাড়ীতে লুটপাট করার
জন্য পরিবারের সকলকে আসামী করে। সংবাদ স¤েœলনে নাছিমা আক্তার পুলিশ
প্রশাসনের উর্দ্বতন মহলের সুষ্ঠ তদন্ত ও লুটপাট বন্ধ করার দাবী জানায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












