ঝালকাঠি সদর উপজেলার বালকদিয়া গ্রামে আম গাছের সাথে ঝুলন্ত এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টায় পুলিশ আম গাছে তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। পরে হাসপাতালে ডাক্তার ময়না তদন্ত শেষ করেছে। নিহত পূর্নিমা বালকদিয়া গ্রামের মনিন্দ্র শিলের মেয়ে ও নবম শ্রেনীর ছাত্রী।
সদর থানার এসআই শাহাদাৎ হোসেন জানান, নিহত পুর্নিমার ভাই পঙ্কজ শীল সকালে থানায় খবর দিলে তিনি বালকদিয়া গ্রামে তরুনীর বাড়ির পাশের একটি আম গাছ থেকে মৃত দেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। প্রাথমিকভাবে তার শরীরের কোথায় আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে। নিহতের পরিবারও এ ব্যপারে কিছু বলতে পারছেনা বলেও জানান এসআই শাহাদাৎ হোসেন।
এ ঘটনায় নিহত তরুনীর ভাই পঙ্কজ শীল বাদী হয়ে সদর থানায় একটি অপমৃত মামলা (নং ৪) দায়ের করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












