খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। মিছিলে জেলা ছাত্রলীগের কয়েক শতাধিক নেতা-কর্মী অশং নেয়।
বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম বলেন, দেশে আগে জঙ্গি ছিল না, বিএনপি নেত্রী খালেদা জিয়া মাঠের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দেশকে ধ্বংশ করার জন্য এই জঙ্গি তৈরি করেছেন।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এসএম আল-আমিন, যুন্ম-সাধারণ সম্পাদক উজ্জল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, রইস আহম্মেদ অন্তু, আতিকুল ইসলাম হৃদয়, উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম পারভেজ, শহর শাখার সভাপতি জুবায়ের হোসেন, সাধারন সম্পাদক পারভেজ, কলেজ শাখার সভাপতি তরিকুল ইসলাম অপু প্রমূখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












