খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ‘মানুষের কল্যানে জাগ্রত হোক নৈতিকতা, মানুষত্ব ও মানবাতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে সন্ত্রাস-মাদক ও জুয়া বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় শহরের বিশ্বরোড কলেজ মোড়ে শহরের ১নং ওয়ার্ডের জনগনের উদ্বেগে এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্তমান জেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহবায়ক রেজাউল করিম জাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সার্কেল এম এম মাহমুদ হাসান ও বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি মো: মাহেআলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার, শহর আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মেজবাহ উদ্দিন শাহিন, ওয়ার্ড আ’লীগ সভাপতি বশির খান চুন্নু ও মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি সার্কেল এম এম মাহমুদ হাসান বলেন, আজকের সমাবেশের পর থেকে ঝালকাঠি শহরের ১নং ওয়ার্ড সন্ত্রাস-মাদক ও জুয়া মুক্ত হবে। আগামী কাল থেকে এই এলাকায় কেউ সন্ত্রাস-মাদক বা জুয়া খেলার সাথে জড়িত হওয়ার চেষ্টা করলে তাকে এলাকা থেকে বিতারিত করা হবে। যদি আমাদের শান্তিপূর্ন আহবান না বোঝেন তবে যে ভাবে বললে তারা সহজে বুঝবে আমরা সেই ভাষায় বোঝানোর চেষ্টা করবো।
এসময় সভাপতির বক্তব্যে জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, সরকারী কলেজের জিএস একাধিকবার নির্বাচিত কাউন্সিল রেজাউল করিম জাকির বলেন, আজকের পর থেকে সন্ত্রাস-মাদক ও জুয়া খেলার সাথে যুক্তদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হলো। এসব অপকর্মে আমার ভাই-বন্ধু বা আত্মীয় যেই জড়িত হবে প্রশাসনকে সাথে নিয়ে আমি নিজে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
পরে সভায় উপস্থিত সকলকে সন্ত্রাস-মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের জন্য একতাবদ্ধ থাকতে শপথ করার আহবান জানালে সকলে হাত তুলে শপথবাক্য পাঠ করেন।











