লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই পিঠা খাওয়ার ধুম। কারণ শীতের সকালে বা সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা পিঠা-পুলির যে স্বাদ সেটা অন্য সময় পাওয়া যায় না। আর শীতে যত রকমেরই পিঠা তৈরি হোক না কেনো ভাপা পিঠার সাথে অন্য কোনো পিঠার তুলনাই হয় না।
গুড় আর নারকেলের লোভনীয় ঘ্রাণ নাকে আসলেই ভাপা পিঠার কথা মনে পড়ে। তবে মজার ব্যাপার হলো ভাপা পিঠা শুধু মিষ্টি স্বাদেরই নয়, তৈরি করা যায় ঝাল স্বাদেরও। রইলো ঝাল ভাপা পিঠা তৈরির রেসিপি-
উপকরণ
চালের গুঁড়া ৪ কাপ, লবণ আন্দাজমতো, ধনেপাতা কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি দুটি ও পেঁয়াজ কুচি একটি।
প্রণালি
চালের গুঁড়ায় লবণ ও পানি মেশান। এমন আন্দাজে পানি মেশান, যেন গুঁড়া ভেজা মনে হয় অথচ দলা না বাঁধে। পানি মেশানোর পর হাত দিয়ে চালের গুঁড়া মসৃণ করে চেলে নিন। যে পাত্রে পিঠা তৈরি করবেন তাতে গলা পর্যন্ত পানি দিয়ে ফুটতে দিন। পিঠা তৈরির জন্য ছোট ছোট দুটি বাটি ও দুই টুকরো পাতলা কাপড় নিন। বাটিতে গুঁড়া দিয়ে মাঝখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আবার গুঁড়া দিয়ে বাটি ভরে সমান করে দিন। চাপ দেবেন না।
এক টুকরা কাপড় ভিজিয়ে নিংড়ে বাটির গুঁড়া ঢেকে দিয়ে উল্টে পিঠা তৈরির পাত্রের মুখে বসান। বাটি সাবধানে তুলে নিয়ে কাপড় দিয়ে পিঠা ঢেকে দিন। কিছুক্ষণ পর কাপড়সহ পিঠা তুলে নিন। অন্য বাটিতে একইভাবে চালের গুঁড়া ভরে আবার পাত্রের মুখে বসান। প্রতিবার কাপড় ভিজিয়ে নেবেন। পিঠা তৈরি হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












