ডেস্ক নিউজ: ‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে রবিবার আইনজীবী ড. বশির আহমেদ সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। সোমবার প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।
গত ২০ নভেম্বর আরেকটি রিটের বিষয়ে এই আদালত বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান ছিল সবার, সব শ্রেণি-পেশার মানুষের। কিন্তু এখন ‘জয় বাংলা’ বললে সবাই বলে রাজনৈতিক। ‘
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ, জাতীয় জাদুঘর স্থাপন ও দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল।
আদালত বলেন, জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। যার ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












