খেলাধুলা ডেস্ক : গত বছরের শেষটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। তবে নতুন বছরের শুরুটা দারুণ হলো। রাহিম স্টার্লিং ও সের্হিও আগুয়েরোর গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে জয়ের পথে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দল।
গতকাল মঙ্গলবার প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে সিটি। একটি করে গোল করেছেন রাহিম স্টার্লিং ও সার্জিও আগুয়েরো। বাকি গোলটি আত্মঘাতী।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৪০ সেকেন্ডের মাথায় গোল পান সিটি। লেরয় সানের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে জালে ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। ত্রয়োদশ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খায় অতিথিরা।
৬৩তম মিনিটে আগুয়েরোর গোলে জয় নিশ্চিত করে সিটি। ৮২তম মিনিটে ওয়াটফোর্ডের সান্ত্বনাসূচক গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড আন্ড্রে গ্রে। এই জয়ে ২২ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো ম্যানচেস্টার সিটি।
১৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।
দিনের অন্য ম্যাচে সোয়ানসি সিটির মাঠে ২-০ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ২ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্সেনাল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












