অগ্রদৃষ্টি ডেস্ক:: বলিউডের কিং খান অভিনয়ের পাশাপাশি খেলা নিয়েও বেশ উৎসাহী। আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সূত্রে শাহরুখের সাথে এক পারিবারিক সম্পর্কে জড়িয়ে গেছেন সাকিব-শিশির দম্পতি। সম্প্রতি শাহরুখের সঙ্গে মুম্বাইয়ে জুহি চাওলার বাসায় গিয়েছিলেন সাকিব পত্নী শিশির।
কলকাতা নাইট রাইডার্সের শুরু থেকেই শাহরুখের পার্টনার হিসেবে আছেন অভিনেত্রী জুহি চাওলা। ধারণা করা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ানস এর সঙ্গে ম্যাচের আগে সেলিব্রেশন পার্টি দিয়েছিলেন জুহি। সেখানেই একত্রে হাজির হয়েছিলেন শাহরুখ-শিশির। আর যে কোন অনুষ্ঠানে শাহরুখের সাথে ছবি তুলতে ভুল করেন না শিশির। সেদিনের সেই অনুষ্ঠানেও শাহরুখের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেন শিশির। তবে সাকিব যেহেতু ফ্রেমে নেই, বলা যাচ্ছে না তিনি সেখানে উপস্থিত ছিলেন কি না। ভক্তদের মধ্যে সেই ছবি নিয়ে চলছে কাড়াকাড়ি।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) এর অন্যতম সেরা দল কেকেআরের হয়ে খেলছেন সাকিব আল হাসান।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












