জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে।
প্রকাশিত ফল ওইদিন বিকেল ৫টায় যে কোন মোবাইল ফোন থেকে এসএমএস করে জানা যাবে। এ জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে nuh4Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএস ফল জানা যাবে।
এছাড়া রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল পাওয়া যাবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত তিন মাসের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথম গ্রেডিং পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে।











