অগ্রদৃষ্টি-ডেস্কঃ নাশকতার আট মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ দুইদিন করে ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পল্টন থানার ৮টি নাশকতার মামলায় আদালতে হাজির করে রাজিবের ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেক মামলায় দুই দিন করে মোট ১৬ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৯ জুলাই রাতে কুয়াকাটা যাবার পথে লেবুখালী ফেরী ঘাটে মাইক্রোবাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। ২০ জুলাই রাজীব আহসানসহ ছয়জনকে জেল হাজতে পাঠানো হয়।
রাজিব আহসান পটুয়াখালীর মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতা মামলার আসামি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












