ছাতকে আটককৃত বিপুল পরিমান বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও ইয়াবাহ ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে ছাতক থানা অভ্যন্তরে প্রায় তিন লক্ষ টাকা মুল্যের ১হাজার ২শ’ ২৭ বোতল মদ ও ৯শ’ ৫০ পিচ ইয়াবাহ ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়। গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল ম্যাকডুয়েল রিচার্ভ হুইস্কি, ৩৩ বোতল ম্যাকডুয়েল বু-রিবান্ড টেংগু, ২২ বোতল প্রিমিয়াম রোমানভ ভটকা ও ১হাজার ১শ’ ৫০ বোতল অফিসার্স চয়েজ প্রেসটিজ হুইস্কি মদ আটক করে। গত ৪ ডিসেম্বর আদালতের নির্দেশ ক্রমে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের উপস্থিতিতে আটককৃত এসব মদ ও ইয়াবাহ ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়। এসময় ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই তরিকুল ইসলামসহ, সাংবাদিক ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












