সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতকে ইভটিজিংয়ের অভিযোগে আবু তাহের (২০) ও শুকুর আলী (২০) নামে দুই যুবককে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুজ্জামান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল আবু তাহের ও শুকুর আলী।
রোববার ওই ছাত্রী স্কুলে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষের খবর পেয়ে ছাতক থানা পুলিশ বখাটে যুবকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












