ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গায় দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রেলওয়ের ২ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকালে দর্শনা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, খুলনা থেকে পার্বতীপুর যাচ্ছিল একটি তেলবাহী ট্রেন। দর্শনা হল্ট রেলক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতমুখী একটি মালবাহী ট্রেন একই লাইনে ঢুকে পড়লে তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রেন থেকে লাফ দিলে রেলওয়ের দু’জন নিরাপত্তা কর্মী আহত হন। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তেলবাহী ট্রেনটি উদ্ধার করে জীবননগর রেলস্টেশনে রাখা হয়েছে। মালবাহী ট্রেনটি উদ্ধার কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












