চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অপহরণকারীরা হলেন- মহিম আজম চৌধুরী (২১), অনন্য বড়ুয়া রনি (২০), সুমন গাজী (২১), মিজানুর রহমান (২০) ও তার স্ত্রী জেসমিন আক্তার জুঁই (২০)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত আভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ তাদের আটক করে।
থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গত ১৩ এপ্রিল ইট বালু সিমেন্ট ব্যবসায়ী মো. সোহেলকে অপহরণ করেন গ্রেফতারকৃতরা।
দু’টি অটোরিকশাযোগে এসে তারা সোহেলকে রুবে গেট থেকে তুলে জিইসি মোড়ের একটি পরিত্যক্ত একতলা বাড়িতে নিয়ে যান। এ সময় অপহরণকারীরা সোহেলকে মারধর করেন। পরে জেসমিন আক্তার জুঁইকে পাশে বসিয়ে ছবি তুলে সেটি ফেসবুকে দেওয়ার হুমকি দেন। পরে সোহেলের কাছে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় বিকাশের মাধ্যমে সোহেলের চাচার কাছ থেকে আরও ২০ হাজার টাকা নেন। আরও ৪০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।
আহত সোহেল বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












