রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের নোমান চৌধুরী হালদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে নোমান হালদা নদীতে ৪-৫ জন বন্ধুসহ গোসল করতে নামেন। সাঁতার না জানায় তিনি ডুবে যান বলে জানিয়েছেন তার বন্ধু জোবায়ের চৌধুরী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নোমানকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
নোমানের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে হলেও নগরীর চান্দগাঁওয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। তার পিতার নাম ওমর চৌধুরী। হাটহাজারী উপজেলায় নোমানের সহপাঠির বড় ভাইয়ের বিয়েতে নোমানসহ কয়েকজন বন্ধু বেড়াতে গিয়েছিলেন। পরে হলদা নদীতে ৪-৫ জন বন্ধু গোসল করতে নেমে এক পর্যায়ে তারা হালদা নদী পার হতে চেষ্টা করেন, নদীর দুই অংশ পার হওয়ার পর পরই নোমান ডুবে যায়। এসময় দুই বন্ধু ধরে রাখার চেষ্টা করলেও পারেনি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেছেন, হালদায় চবির এক শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে তারা আগ্রাবাদ ফায়ার সার্ভিসকে খবর দেন। ওই শিক্ষার্থীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












