ডেস্ক নিউজ : সূর্য্যের দেখা নেই তো শুক্রবার থেকেই। শনিবার সূর্য্যের লুকোচুরির সাথে যোগ হলো বৃষ্টির নাচন। ধরে ধীরে ভিজছে শহর। আসছে শীতের কাঁপুনি।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তা থামেনি সকাল বেলায়ও। অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও। যদিও শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শীত জেকে বসার খবরও পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপটির অবশ্য সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা খুব কম। এর প্রভাবে দেশের উপকূল অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া তাপমাত্রাও কিছুটা বাড়বে। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলে শীত বাড়বে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












