আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণে কিংবা কোনো গন্তব্যে যাওয়ার সময় প্রাইভেটকারের যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। এ অবস্থা যদি ওই গাড়ির চালক হন একজন নারী, তাহলে কী করবেন তিনি? তাই জরুরি মুহূর্তে নারীরা কীভাবে গাড়ি মেরামত করবে তা শেখানোর উদ্যোগ নেয়া হয়েছে সৌদি অারবে। এ লক্ষ্যে দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি) একটি কোর্স চালু করার ঘোষণা দিয়েছে।
গত সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ঘোষণা দেন বাদশাহ সালমান। ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতিসংক্রান্ত একটি আদেশ জারি করেন তিনি। নারীদের গাড়ি চালানোর এই আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে।
এরপর অক্টোবর মাসে দেশটির জেনারেল ট্রাফিক বিভাগেও নারী কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা জানানো হয়। এবার নারীদের গাড়ি মেরামতের কোর্স করানোর কথা জানানো হলো। এই কোর্স করানোর বিষয়ে টিভিটিসির কর্মকর্তা আহমদ বিন ফাহদ আল-ফুয়াদ বলেন, জরুরি মুহূর্তে কীভাবে গাড়ির মেরামত করতে হবে তার জন্য নারীদের শিক্ষা দেবে কর্পোরেশন। এজন্য নাইট কোর্স চালু করা হবে।
এই কোর্স করানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশটির নারীরা। তারা বলছেন, গাড়ি মেরামতে আমাদের কোনো ধারণা নেই। যদি জুনে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় তাহলে প্রশিক্ষণ নেয়া দরকার। সূত্র : আরব নিউজ
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












