মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নে শিমুলিয়ায় গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মাসাদ মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। নিহত মাসাদ মিয়া শিমুলিয়া গ্রামের জমজ আলীর ছেলে।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন ভূইয়া অগ্রদৃষ্টিকে জানান, শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর সূত্রে ধরে কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে সুমন মিয়ার পক্ষের মাসাদ নামে একজনের গলায় তীরের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের আরও ১০ জন আহত হন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ অগ্রদৃষ্টিকে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












