ঢাকা থেকেঃ বাংলাদেশে এ বছর কোরবানির কাঁচা চামড়া ঢাকায় প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা দরে কিনবে ট্যানারি মালিকরা। তবে ঢাকার বাইরে এই দর হবে ৪০-৪৫ টাকা।
এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২২-২৫ টাকা এবং বকরির ১৫-১৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এই ঘোষণা দেয়।
এই দর গতবছরের তুলনায় ত্রিশ শতাংশের বেশি কমানো হয়েছে। গতবছর ঢাকায় চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৭০-৭৫ টাকা।
সংস্থাটি বলছে, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমে যাওয়ায় তারা স্থানীয় বাজার থেকেও কম দরে চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবছর কোরবানির আগে কারখানা মালিকদের বেধে দেয়া দর ধরে, স্থানীয় ব্যবসায়ীরা চামড়া কিনে ট্যানারি কারখানায় সরবরাহ করেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












