Menu |||

গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ : আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই। বিএনপি না আসলে নির্বাচন বন্ধ থাকবে না। আইনগতভাবে নির্বাচন কারো জন্যে থেমে থাকে না।
তিনি বলেন, ” নির্বাচনের ট্রেন চলবেই। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই। বিএনপি না এলে নির্বাচন তো বন্ধ থাকতে পারে না। আর বিএনপি নির্বাচনে না এলে গণতন্ত্রের কী দোষ ? ”
মন্ত্রী মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন করে সাতক্ষীরা যাওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই। রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। এটাকে তারা পাশ কাটিয়ে যেতে পারে না। তাহলে তারা আরও সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, ‘ আমরা বারবার বলেছি, নির্বাচনে বিএনপি আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো নির্বাচন আমরা করতে চাইনি। কিন্তু বিএনপি একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল। আসবো আসবো করে বিএনপি ৫জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারসহ সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মন্ত্রী সড়ক পথে সাতক্ষীরার দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচি ও জনসভায় যোগদানের উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে তিনি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি পথসভায় ঊক্তব্য রাখেন। এখানে স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী-লীগের প্রতিনিধি সভা এবং দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের । আজ দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, আওয়ামী-লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দল। বাংলাদেশের ইতিহাস তাই আওয়ামী-লীগের সংগ্রামী ইতিহাস।
জেলা আওয়ামী-লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী-লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আওয়ামী-লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।
আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী-লীগ ও বিএনপি দুটি ভিন্ন আদর্শের দল। আওয়ামী-লীগ গণতন্ত্রের জন্য লড়াকু দল। আর বিএনপির জন্ম ক্যান্টোনমেন্টে। সন্ত্রাস, জঙ্গী তৎপরতায় মদদদানকারীসহ নানা অপকর্ম সৃষ্টিকারী দল। তারা আন্দোলনের হুমকি দেয়। কিন্তু মিছিল করার ক্ষমতা নেই।
তিনি আওয়ামী-লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার এবং দেশের জনগণকে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানান। বাসস

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

» খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

» কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

» কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

» টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

» মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

» কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ : আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই। বিএনপি না আসলে নির্বাচন বন্ধ থাকবে না। আইনগতভাবে নির্বাচন কারো জন্যে থেমে থাকে না।
তিনি বলেন, ” নির্বাচনের ট্রেন চলবেই। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই। বিএনপি না এলে নির্বাচন তো বন্ধ থাকতে পারে না। আর বিএনপি নির্বাচনে না এলে গণতন্ত্রের কী দোষ ? ”
মন্ত্রী মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন করে সাতক্ষীরা যাওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই। রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। এটাকে তারা পাশ কাটিয়ে যেতে পারে না। তাহলে তারা আরও সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, ‘ আমরা বারবার বলেছি, নির্বাচনে বিএনপি আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো নির্বাচন আমরা করতে চাইনি। কিন্তু বিএনপি একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল। আসবো আসবো করে বিএনপি ৫জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারসহ সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মন্ত্রী সড়ক পথে সাতক্ষীরার দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচি ও জনসভায় যোগদানের উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে তিনি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি পথসভায় ঊক্তব্য রাখেন। এখানে স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী-লীগের প্রতিনিধি সভা এবং দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের । আজ দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, আওয়ামী-লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দল। বাংলাদেশের ইতিহাস তাই আওয়ামী-লীগের সংগ্রামী ইতিহাস।
জেলা আওয়ামী-লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী-লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আওয়ামী-লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।
আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী-লীগ ও বিএনপি দুটি ভিন্ন আদর্শের দল। আওয়ামী-লীগ গণতন্ত্রের জন্য লড়াকু দল। আর বিএনপির জন্ম ক্যান্টোনমেন্টে। সন্ত্রাস, জঙ্গী তৎপরতায় মদদদানকারীসহ নানা অপকর্ম সৃষ্টিকারী দল। তারা আন্দোলনের হুমকি দেয়। কিন্তু মিছিল করার ক্ষমতা নেই।
তিনি আওয়ামী-লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার এবং দেশের জনগণকে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানান। বাসস

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 1 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।