অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বিভিন্ন পদে লোক নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা থাকলো না বলে অগ্রদৃষ্টিকে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে ২০১০ সালে ২৯ জুন ডিসিসির সাবেক মেয়র খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে সাদেক হোসেন খোকা। এ আবেদনের শুনানি নিয়ে ২০১২ সালের ৩০ মে হাইকোর্ট খোকার আবেদন খারিজ করে দেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিলে যান খোকা। সোমবার আপিল বিভাগ খোকার আবেদন খারিজ করে দেন।
অভিযোগে বলা হয়, ২০০৬ সালে ১৮ অক্টোবর ডিসিসির তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ কর্মকর্তা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে একদিনে ৪৯ জন কর্মচারী নিয়োগ দেন। ওই ৪৯ কর্মচারী একই দিনে মৌখিক পরীক্ষা, নিয়োগপত্র এবং চাকরিতে যোগদান করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












