ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘ডিসেম্বরের জাতীয় নির্বাচনে চতুর্থবারের মতো শেখ হাসিনাকেই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানাবে। খালেদা জিয়াকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’
আজ শনিবার দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের ডিএমখালি চরভয়রা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুল হক শামীম এসব কথা বলেন।
শামীম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। পদ্মা সেতু হয়, পায়রা বন্দর হয়, হাতিরঝিল হয়। আর সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়। অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে দেশের সম্পদ লুটপাট হয়ে বিদেশে পাচার হয়, এমনকি এতিমদের টাকাও চুরি হয়। বিরোধী দলে থাকলে বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিকান্দার হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা আ. লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সখিপুর থানার সভাপতি হুমায়ুন কবির মোল্লা, ডিএমখালি ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন মাদবর প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












