ঝালকাঠি প্রতিনিধিঃ-বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ঝালকাঠিতে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি দোয়া ও মিলাদের আয়োজন করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও শহর বিএনপির সভাপতি অনাদী দাস। এসময় বক্তারা বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। দ্রুততম সময়ের মধ্যে তিনি সুস্থ্য হয়ে দেশে ফিরে আসবেন বলেও আশাব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সরকারের মদদে একটি গোষ্ঠী দেশে অরাজগতা সৃষ্টি করে বিএনপির ওপর চাপিয়ে দিতে চাইছে। বিদেশী হত্যার দায়ে বিএনপি নেতাদের জড়ানো হলে কঠোর কর্মসূচি পালন করার হুমকি দেন বক্তারা। পরে খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












