ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতরভাবে জখম খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের পরিচালক মীর্জা নাজিম উদ্দীন।
শুক্রবার (০৭ অক্টোবর) দুপুর ২টার দিকে অগ্রদৃষ্টিকে তিনি এ কথা জানান। সন্ধ্যায় আবারও শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে বলেও জানান পরিচালক।
এদিকে দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে চিকিৎসকের বরাত দিয়ে নার্গিসের ভাই শাহীন আহমেদ বলেন, নার্গিসের অবস্থা অপরিবর্তিত হলেও তার (নার্গিস) ডান পা একটু নড়তে দেখা গেছে। তাই আমরা আশাবাদী ভালো কোনো সংবাদ আসবে। তবে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আরও সময় লাগবে।
নার্গিসের শরীরিক অবস্থা নিয়ে শনিবার (০৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকরা কথা বলবেন বলেও জানান শাহীন আহমেদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ












