এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সাইবার অপরাধ দমন আইনে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা মামলায় জাতীয় দল থেকে ছিটকে পড়া স্পিনার ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছেন।
রবিববার সকালে সাভারের আমিন বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয়।
পুলিশের মোহাম্মদপুর বিভাগের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা নামপ্রকাশ না করার শর্তে জানান, একজন নারীর সঙ্গে আরাফাত সানির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আরাফাত ওই নারীর কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করেন। গতকাল শনিবার রাতে নারীটি মোহাম্মদপুর থানায় গিয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মীর জামাল উদ্দিন জানান, রোববার সকালে তাকে আমিন বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। সানির বসবাস আমিন বাজারে। সাইবার অপরাধ দমন আইনে দায়ের করা ঐ তরুণীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে (রোববার) পাঠানো হবে।
উল্লেখ্য, গত দুই বছরে এ নিয়ে জাতীয় দলের তিন ক্রিকেটার বিভিন্ন কারণে গ্রেফতার হলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












