মোঃ রাজিব তালুকদারঃ আসন্ন কোরবানীকে সামনে রেখে বিশেষ সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ। শনিবার বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জোবায়েদুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) সহকারী পুলিশ রাজাপুর সার্কেল মো:মোজ্জাম্মেল হোসেন রেজা সহ ,বাস-লঞ্চের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, পশু হাটের ইজারাদার, ৪ থানার ওসি ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
জেলায় শান্তিপূর্ন পরিবেশে ঈদূল আজহা পালনে এ পূর্ব প্রস্তুতিমূলক এ সভা করা হয়। এ সময় পুলিশ সুপার জোবায়েদুর রহমান বলেন, বাস লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন কোন ভাবেই করা যাবে না। তাছাড়া সন্দেহভাজন কোন যাত্রী বা কিছু পরিবহনের সন্দেহ হলে পুলিশকে তাৎক্ষনিক খবর দিতে বলেন পুলিশ সুপার।
এছাড়া পশুর হাটে সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতিও সংশ্লিষ্ঠদের প্রতি নির্দেশ দেয়া হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












