
যুক্তরাষ্ট্রের টেকনিকাল ইনস্টিটিউট “আমেরিকান প্রটেকশন একাডেমি”এর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন আকবর হোসেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আকবর হোসেন।

শনিবার (১৪ অক্টোবর) এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আমেরিকান প্রটেকশন একাডেমি একটি ইউনিভার্সিটি যেখানে সিকিউরিটি টেকনোলজি এবং অন্যান্য দক্ষতার সনদ প্রদান করা হয় যা ট্যাক্সসের হিউস্টন শহরে অত্যন্ত সুপরিচিত l
এই প্রতিষ্ঠানের সিইও এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর সাথে একান্ত বৈঠক শেষে হবিগঞ্জের কৃতি সন্তান, কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি,কমিউনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের প্রধান উপদেষ্টা আকবর হোসেন একটি এক্সক্লুসিভ চুক্তিতে আবদ্ধ হন, যেখানে যৌথ পার্টনারশিপে বিখ্যাত ওই প্রতিষ্ঠানের একটি শাখা বাংলাদেশে স্থাপন করা হবে এবং আশপাশের অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশকে হেডকোয়ার্টার রেখে বিস্তৃতির প্রচেষ্টা থাকবে l

উক্ত প্রতিষ্ঠানের ব্রান্ড নাম ব্যবহারের মূল্য হিসেবে আকবর হোসেন ২ লক্ষ মার্কিন ডলার পেমেন্টের মাধ্যমে এই চুক্তি বাস্তবায়িত করেছেন l
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












