মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ হায়রে প্রবাস জীবন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন ছেড়ে জীবনের একটু শান্তি আর পরিবারের স্বচ্ছতা মানুষের মত মানুষ হিসাবে একটু উন্নত পরিবেশে বাঁচার জন্য দূর প্রবাসে পাড়ি। মানুষ মরণ শীল জন্মিলে মৃত্যু তাহা বাস্তব কিন্তু কিছু কিছু অনা কাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেয়া যায় না। যাহা মানুষের হৃদয়ে বেদনাদায়ক। সেই মর্মান্তিক মৃত্যুর শিকার কুয়েত প্রবাসী কুমিল্লা জেলার ময়নামতি উপজেলার আব্দুস সাওার (৫৫)।
ঘটনার বিবরণে জানা গেছে,গত ১৩ সেপ্টেম্বর সকালে নিহত আব্দুস সাওার স্থানীয় জাবরিয়াস্থ মোবারক হাসপাতাল থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে একটি গাড়ী এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাহার মৃত্যু হয়। পরে পুলিশ রক্তাক্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে। বর্তমানে ফরওয়ানীয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ দিকে নিহতের বন্ধু ও সহপাঠী ব্যবসায়ী বিমল রায় আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন, তাহার লাশ দেশে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত লাশ দেশের বাড়িতে পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হবে।
এ দিকে নিহতের আত্মার রুহের মাগফেরাত কামনা করে আগামীকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার কুয়েত সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে নিহতের সহপাঠী ব্যবসায়ী বিমল রায় জানিয়েছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












