আব্দুল মালিক (বিশেষ প্রতিনিধি) গত ০৮ই জানুঃ ২০১৬ইং রোজ শুক্রবার রাত সাড়ে আট ঘটিকার সময় কুয়েত সিটির গুলশান হোটেলে ‘বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের ‘ উদ্যোগে “পবিত্র ঈদে মিলাদ-উন-নবী (সাঃ) ও উপমহাদেশের ওলী কুল শিরোমণি উস্তাজুল মুহাদ্দিসীন ওয়াল মুফাসসিরীন আল্লামা ছাব-ক্বিবলাহ ফুলতলী (রাহঃআলাঃ)’র ইছালে ছওয়াব উপলক্ষে” এক আজিমুশ-শান মাহফিলের আয়োজন করা হয়। জনাব জাহিদুল হকের সাবলীল সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ আলিমে-দ্বীন আলহাজ্ব হাফিজ শেখ আলাউদ্দিন সাহেব (মাঃজিঃআঃ)।মাহফিলের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাষ্টার এম,এ,মালিক। পবিত্র মিলাদ-উন-নবী (সাঃ)’র ফজিলত ও আল্লামা ছাব-ক্বিবলাহ ফুলতলী (রাহঃআলাঃ)’র জীবনের উপর বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বয়ান পেশ করেন যথাক্রমে “আঞ্জুমানে আল-ইসলাহ্ কুয়েত’র বিশিষ্ট আলিমে-দ্বীন শেখ ক্বারী আব্দুল মতলিব, শেখ ক্বারী কাওছার আহমদ ক্বয়েছ এবং শেখ ক্বারী কাওছার আহমদ সেলিম। বয়ানের ফাকে নায়াতে রাসুল পরিবেশন করেন জনাব শাহ আলম এবং ‘শানে ফুলতলী ‘ শিরনামে স্বরচিত গজল পরিবেশন করেন মাষ্টার এম,এ,মালিক। মাহফিলে কুয়েতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয়, সাহিত্যিক, লেখক সাংবাদিক এবং ব্যবসায়ীক সংগঠন সমূহের নেতৃবৃন্দ ছাড়াও সমাজের সকল স্তরের জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সমাপ্তি লগ্নে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য, মিলাদ ও ক্বিয়াম শেষে দেশ-জাতি, ছাব-ক্বিবলার দরজা বুলন্দী ও সকলের জিন্দা-মুর্দা পিতা-মাতার জন্য মর্মাস্পর্শী ভাষায় আল্লাহ্’র দরবারে সবাইকে নিয়ে দুয়া পেশ করেন। সবশেষে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












