আ হ জুবেদঃ বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট টু কুয়েত বৃহস্পতিবার (২১শে নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করে ।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এবং কুয়েত সশস্ত্র বাহিনীর এ্যাসিসটেন্ট চীফ অব স্টাফ ( সাপ্লাই এন্ড লজিস্টিকস্ ডিপার্টমেন্ট ) মেজর জেনারেল আলী এ আল – শানাফা পিএসসি , উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
এছাড়াও কুয়েত সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ , বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে এবং কুয়েতে বসবাসরত বাংলাদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কমান্ডার বিএমসি , ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মজিদ, এনডিসি, পিএসসি, জি স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন ।
বিএমসি ‘ র সদস্যদের কুচকাওয়াজ ও ব্যান্ড প্রদর্শনী আমন্ত্রিত অতিথিদের মনমুগ্ধ করে । পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসি ‘ র ক্রমধারার উপর একটি দর্শনীয় চিত্র প্রদর্শনীরও আয়ােজন করা হয় । এদিনটিকে স্মরণীয় করার জন্য বিএমসি ম্যাগাজিন – ২০১৯ এর মােড়ক উন্মোচন করা হয়।
শেষে আমন্ত্রিত অতিথি ও বিএমসির সকল সদস্যদের প্রীতিভোেজর পর অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত





























