মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার কুয়েতের সালমিয়া স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন, কুয়েত বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মারাফি কুয়েতিয়া কোম্পানির সিইও কাজী শহিদ ইসলাম পাপুল, কুয়েত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন, দূতাবাস প্রধান ও প্রথম সচিব আনিসুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক মোহাম্মদ এয়াকুব প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ১২টি দল অংশগ্রহণ করেন এবং টুর্নামেন্টের স্পন্সর দেন মারাফি কুয়েতিয়া কোম্পানি। রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, খেলাধুলা স্বাস্থ্য, শরীর মন উভয় ভালো রাখে। স্থানীয় আইন মেনে বৈধভাবে টাকা উপার্জন করুন। বৈধ পথে টাকা দেশে পাঠান তাতে আপনার পরিবার ও দেশ দুটোই উপকৃত হবে।
প্রবাসের মাটিতে এই প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য কুয়েতে মারাফি কুয়েতিয়া কোম্পানিকে ধন্যবাদ জানান বক্তারা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












