কবি আব্দুল মালিকঃ গতকাল ০৮-১২-২০১৬ ইং রোজ বৃহস্পতিবার রাত আট ঘটিকায় প্রতি বৎসরের ন্যায় কুয়েতের সাবেক ধর্ম মন্ত্রী আল রেফায়ী সিলসিলার উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা ইউসুফ হাশেম আল-রেফায়ী সাহেবের আয়োজনে উনার মনসুরিয়াস্থ বাসার সামনে দেশ-বিদেশের আশিকে রাসুল(সাঃ)’র উপস্থিতি ও সুন্নি উলামায়ে কেরামের মিলাদুন্নবী(সাঃ) শীর্ষক বক্তব্য প্রদান এবং আল্লাহ্র রাসুল(সাঃ)’র উপর ক্বছিদা, ছালাত ও সালাম পেশের মাধ্যমে অনুষ্ঠিত হলো মহিমান্বিত ঈদে-মিলাদুন্নবী মাহফিল । অনেকে বলে আরবে মিলাদ শরীফ নাই । কথাটা ডাহা মিথ্যা । রেফায়ী সাহেবের মাহফিল তা’রই উজ্জ্বল প্রমাণ । প্রায় অর্ধ শতাব্দীকাল ধরে রেফায়ী সাহেব অত্যন্ত জশনের সাথে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ)’র মাহফিল উনার বাসার সামনে অনেক বড় পরিসরে উদযাপন করে আসছেন ।
প্রতি বৎসরের ন্যায় এবারেও আমি উক্ত নুরানি মাহফিলে ‘অগ্রদৃষ্টি’র পরিচালক, IMF’র সাঃ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আ হ জুবেদ এবং উদীয়মান সমাজ সেবক ফয়জুল হক কুঠি ভাইকে নিয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি । আমাদের আঞ্জুমানে আল-ইসলাহ্,কুয়েত’র পক্ষ থেকে আমি ছাড়াও আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব আবু সাইদ কুতুব উদ্দিন ও সাঃ সম্পাদক মাওঃ কারী কাওসার আহমদ সেলিম আরো কয়েকজন সদস্য নিয়ে উপস্থিত হয়েছিলেন । এ’ ছাড়া কুয়েতের আহলে সুন্নতওয়াল জামাত এবং আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমীনের সভাপতি, সাঃ সম্পাদক এবং বেশ কিছু সদস্য উপস্থিত হয়েছিলেন । মাহফিলে কুয়েতি নাগরিক ছাড়াও প্রচুর সংখ্যক বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানি, মিশরী মুসমানের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
আল্লাহ্’র হাবীব (সাঃআলাঃ)’র মুহাব্বতে আমাদের যোগদানকে আল্লাহ্ ক্ববুল ও মঞ্জুর করুন।


সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












