স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার কৃতি সন্তান কুয়েতে সফল ব্যবসায়ী মোহাম্মদ শামিম আহমেদের দ্বিতীয় পুত্রসন্তান সামির আহমেদের ১৪তম জন্মবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা, জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল ১৬ই সেপ্টেম্বর ২০১৬ইং রোজ শুক্রবার সন্ধ্যায় কুয়েতের আল-বাসতাকি ইন্টারন্যাশনাল হোটেলে উদযাপিত হয়েছে।
সামির আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামান, অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহাপরিচালক ও সংগঠক রাশেদ মোশাররফ পাঠান, আওয়ামী নেতা সাদেক হুসেন, আওয়ামী নেতা ফয়েজ কামাল,প্রকৌশলী ফারুক আহমেদ, ফ্যামেলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই, প্রবাসী সাহিত্য পরিষদের উপদেষ্টা ও আই,এম,এফ ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের উপদেষ্টা রফিকুল ইসলাম ভুলু প্রমুখ।
এছাড়াও কুয়েতের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের বহু নেতৃবৃন্দরা ছাড়াও সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
উক্ত জন্মদিনের অনুষ্ঠানটিতে বিশাল এক কেক কাটা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত অতিথিদের জন্য উপভোগ্য সঙ্গীত পরিবেশন করা হয়। 
এতে সঙ্গীত পরিবেশন করেন ফাতেমা, কেয়া,অতিথি শিল্পী মোহাম্মদ মানিক ও ফিলিপাইনি শিল্পী।
নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












