মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কমান্ড কাউন্সিলের সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান তপন অবকাশ কালীন স্বদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে।
গত ২৮ ডিসেম্বর ২০১৭ রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলের হল রুমে”আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কুয়েত কমান্ড কাউন্সিলের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও সহ সভাপতি তরুণ সংগঠক সমাজসেবক হোসেন মুরাদ চৌধুরীর সাবলীল সঞ্চালনায় এই সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংর্বধিত আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কমান্ড কাউন্সিলের সম্পাদক খলিলুর রহমান, আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল হক, সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি ওসমান মিয়া, সহ সভাপতি হুমায়ুন আহমদ, যুগ্ম সম্পাদক মোরর্শেদ আলম, তরুন সংগঠক কুয়েতস্থ আমেরিকান দূতাবাস কর্মকর্তা ফুয়াদ আহমদ সহ অনেকে।
সংর্বধনা অনুষ্ঠানে বক্তারা,খলিলুর রহমানের স্বদেশ যাত্রার শুভ কামনা ও সুস্ত ভাবে আবার নিজ কর্মস্থলে সকলের মাঝে আবার ফিরে আসার প্রত্যাশা কামনা করেন। পরিশেষে ফুল দিয়ে সকল নেতৃবৃন্দ বিদায়ী শুভেচ্ছা জানান।











