স্পোর্টস ডেস্ক : জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার তিন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
কিছুদিন আগে পবিত্র ওমরাহ হজ পালন করে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
মাশরাফি বলেন, এমন অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ থেকে অনেকে দেশের বাহিরে গিয়ে কুরআন প্রতিযোগিতায় যখন পুরস্কার পায় তখন খুব ভালো লাগে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এতে আমাদের দেশের সম্মান বাড়ে। আমি আশা করি ভবিষ্যতে এর সংখ্যা আরও অনেক বাড়বে।
অনুষ্ঠানে দেরি করে আসায় বাচ্চাদের কণ্ঠে কুরআন পড়া শুনতে না পারার আক্ষেপে মাশরাফি বলেন, এখানে প্রতিযোগিদের মতো আমার মেয়েও হুজুরের কাছে কুরআন শরীফ শিখছে। ভবিষ্যতে এ রকম আয়োজনে তেলাওয়াত শোনার ইচ্ছা আছে।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দলের খেলোয়াড়দের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান মাশরাফি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












