
কুয়েতে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠক ও সমাজকর্মী শাহিন আহমদকে সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, কুয়েত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, কুয়েতের সভাপতি মোহাম্মদ ফুয়াদ আহমেদ। সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিঠুন সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ এবং সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি নাসির উদ্দিন খোকন। এছাড়াও, সাংবাদিক আলাল আহমদ ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অভি হাসান সহ আরও অনেকে এই সংবর্ধনায় অংশ নেন।
সংবর্ধিত অতিথি শাহিন আহমদ তার বক্তব্যে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, কুয়েতের এমন আন্তরিক আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুয়েতে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।











