
মাদকাসক্ত বা মাদক সেবনের অপরাধে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী ১২ থেকে ১৫ জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়, এর মধ্যে ৬জনই ছিলেন আমাদের “প্রিসাইড” কোম্পানির প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

“আমরা ক’জন কুয়েত প্রবাসী” সোশ্যাল প্লাটফর্ম কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের খেলা শেষে এসব কথা বলেন আয়োজকদের প্রধান উপদেষ্টা, স্থানীয় প্রিসাইড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান রজু।

তিনি বলেন, আমাদের স্লোগান হচ্ছে “মাদককে না বলি,খেলাধুলাকে হ্যা বলি”।
বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড থেকে তরুণ প্রবাসীদের দূরে রাখার লক্ষ্যেই আমাদের এই আয়োজন,যোগ করেন মনিরুজ্জামান রজু।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কুয়েতের ফাহাহিল এলাকার একটি ফুটবল মাঠে আমিরি হসপিটাল ইলেভেন ষ্টার বনাম মোবারক একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পায় মোবারক একাদশ।
আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন, প্রবাসী সংগঠক যথাক্রমে, হোসেন মোহাম্মদ আজিজ,মুরাদুল হক চৌধুরী, কামরুজ্জামান টিটো, মাহফুজুর রহমান মাহফুজ, আখতারুজ্জামান, মোহাম্মদ ফরিদ উদ্দিন,কামাল খান প্রমুখ।










এছাড়াও বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন












