
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস-এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও ১৪ বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন।
এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ এর নির্দেশ অনুসারে নতুন নিয়মে পারিবারিক ভিসার আবেদন গুলো গ্রহণ শুরু করার জন্য বিভিন্ন গভর্নরেটের আবাসিক বিষয়ক বিভাগ গুলোকে জানানো হয়েছে।
পুর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কম পক্ষে ৮০০ কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই ৮০০ কুয়েতি দিনার দেখাতে হবে।
কুয়েতে অনেক প্রবাসী বাংলাদেশীরা রয়েছেন,তাদের বেতন ৮০০ কুয়েতি দিনার দেখানোর সক্ষমতা থাকলেও ডিগ্রি সনদ ছিল না। এবার ফ্যামিলি ভিসা পাওয়া যাবে ডিগ্রি সনদ ছাড়াই শুনে প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












