
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় কুয়েতেও ঈদুল আযহা পালন করছেন প্রায় ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশীরা।
রোববার (১৬ জুন) দেশটির বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা স্থানীয় সময় সকাল ৫:০৫ মিনিটে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
কুয়েতে সর্ববৃহৎ ঈদের জামাত দেশটির জাতীয় মসজিদ ‘’মসজিদ আল কাবিরে’’ অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের “ইসলামিক প্রতিষ্ঠান” আওকাফ কর্তৃক পরিচালিত ৩ হাজারেরও অধিক মসজিদের মধ্যে প্রায় ২০টি মসজিদে
ঈদের জামায়াতে বাংলা খুৎবা পাঠ করা হয়। যথাক্রমে,সালেহ আল ফুদালা, উমর বিন খাত্তাব,জুলাইব ফালাহ আল মুতাইরি,সালেহ আল ফাদালা,আব্দুল্লাহ বিন ওমর বিন্ আস্,ত্বার্মী, আতিকী, নাদি আল ফুরুসিয়া,ওসমান বিন্ আফফান,আব্দুল ওহাব সালেহ আল নামাশ,ফয়সাল মাতরুক আল এনায়জীসহ অন্যান্য মসজিদে।
এদিকে ঈদের জামায়াতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে কুয়েতের প্রতিটি মসজিদে দোয়া করা হয়।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় কুয়েতেও এদিনটির প্রথম আনুষ্ঠানিকতা শেষ হলো ঈদের নামাজের মধ্যদিয়ে।
ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করে থাকেন।
কুয়েতেও প্রবাসী বাংলাদেশীরা তাঁদের সাধ্যমতো দুম্বা ও গরু কোরবানি দিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












