
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যৌথ ভাবে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কুয়েত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে মরু অঞ্চলের হিজিল রিসোর্টে উদযাপন কমিটির আহ্বায়ক আকতারুজ্জামান শামছ এর সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ আরিফুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুয়েত এর সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।
বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল,মনির আহমেদ,হাজী ইকবাল হোসেন, নাসের উদ্দিন হাওলাদার,ইলিয়াস চৌধুরী প্রমুখ।

বক্তারা কুয়েত বিএনপির সকল কর্মীদের বিপদে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বক্তারা
রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবে তাই সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহবান করেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কুয়েত বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী নেতা কর্মীরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












