খেলাধুলা ডেস্ক : চট্টগ্রাম ভাইকিংসকে ৮ উইকেটে হারিয়ে বিপিএলে প্রথম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম ভাইকিংস প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে করেছিল ১৪৩ রান । জবাবে মাত্র দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে কুমিল্লা।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ভালো করে কুমিল্লা। ওপেনিংয়ে লিটন দাস এবং জস বাটলার মিলে স্কোরবোর্ডে ৪৩ রান যোগ করেন। ব্যক্তিগত ২৩ রান করে লিটন দাস আউট হলে ক্রিজে আসে ইমরুল। বাটলারকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরিয়ে যান তিনি।
দলীয় ১০০ রানের মাথায় আউট হয় বাটলার। এর আগে ৪২ বলে ৩ চার ২ ছয়ে ৪৮ রান করেন এই ইংলিশম্যান। চার নম্বরে ব্যাট করতে আসা মারলন স্যামুয়েলস খেলেন ৪ চার ১ ছয়ে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস আর ৩৩ রানে অপরাজিত ইমরুল। কুমিল্লার দুটি উইকেটের শিকার শুভাশিস রায়ের।
তার আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৯৭ তুলেছিল চট্টগ্রাম। মিডলঅর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারনে ১৪৩ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম ভাইকিংস।
২১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন লুক রনকি। এ ছাড়া সৌম্য ৩৮ ও মুনাবিরা করেন ২১ রান। সাইফুদ্দিন চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন তিনটি উইকেট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নবি ও রশীদ খান।
চিটাগং ভাইকিংস : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, লুক রনকি, মিসবাহ উল হক, সিকান্দার রাজা, দিলশান মুনাবিরা, সোহরাওয়ার্দী শুভ ও লুইস রিস।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












