উত্তরাঞ্চলীয় কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
কুড়িগ্রামের কয়েকটি চর ঘুরে এসে স্থানীয় সংবাদদাতা শফি খান এই তথ্য দিচ্ছেন।
জেলার চার শতাধিক চরের বেশীরভাগ ঘরবাড়িরই চাল পর্যন্ত গিয়ে বন্যার পানি ঠেকেছে বলে তিনি জানাচ্ছেন।
এর ফলে দুর্বিষহ দিন কাটছে চরগুলোর প্রায় ৫ লাখ অধিবাসীর।
বেশীরভাগ মানুষই বাস করছে মাচায় কিংবা নৌকায়। শুধু সামর্থবানেরাই সরে যেতে পেরেছে দূরবর্তী উঁচু স্থানে।
উলিপুর উপজেলার সাহেবের আলগা ও বেগমগঞ্জ সহ বিভিন্ন চরে গিয়ে দেখা গেছে এই অবস্থা।
মশালের চরে গিয়ে দেখা যায় একটি পরিবার যে মাচাটিতে বসবাস করছে সেটিও ডুবুডুবু। গৃহকত্রী সাহারা খাতুন তখন মরিচ ভর্তা করছিলেন।
তিনি বলেন, ‘আমাদের চরের সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন এই চরের মানুষের একমাত্র খাবার মরিচ এবং লবণ’।
এদিকে, বাংলাদেশের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে, গতকাল সন্ধেবেলা থেকে আজ ভোর পর্যন্ত কুড়িগ্রামের একদম সীমান্তবর্তী এলাকায় পানি কিছুটা কমেছে। যদিও কালকে সারাদিনই সেখানে পানি বৃদ্ধি অব্যাহত ছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












