ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিযবুল মুজাহেদিনের এক শীর্ষ কমান্ডার সাবজার ভাটকে হত্যা করেছে।
নিরাপত্তা বাহিনী বলছে, সাবজার ভাটের গোপন আস্তানায় পুলিশ হামলা চালালে তিনি নিহত হন। শুক্রবার রাত জুড়ে চলা বন্দুকযুদ্ধে তার আরো দু’জন সঙ্গীরও মৃত্যু হয়।
সাবজার ভাট গত জুলাই মাসে নিহত বুরহান ওয়ানির একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
সাবজার ভাটকে হত্যা করা হয়েছে – এ খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
শত শত মানুষ শ্রীনগরের কাছে ট্রাল শহরে রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে।
বিক্ষোভের সময় অন্তত দশজন আহত হয়েছে। বহু দোকানপাট এ সময় বন্ধ হয়ে যায়।
সাবজার ভাটের জানাজায় যোগ দেবার জন্য হাজার হাজার লোক ট্রালের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ভারতের নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিযবুল মোজাহেদিনের এক শীর্ষ নেতা
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












