এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধি: ৭৩৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণার একদিনের মাথায় রাজাধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে হামলা ভাংচুর, বাইরে অগ্নিসংযোগ চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, স্বজনপ্রীতি ও এলাকাপ্রীতির মাধ্যমে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
আজ সোমবার বিকেল ৪ টার দিকে পল্টন থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে অতর্কিত এ হামলা চালায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্বে, এলাকা প্রীতি, পদ-বাণিজ্য ও পকেট কমিটি মানি না মানবো না’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নামে এক ব্যানার নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় দলের বিক্রয় কেন্দ্রের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তারা।
তবে কার্যালয়ের কলাপসিবল গেট লাগিয়ে দেয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। এসময় অদূরে পুলিশকে নীরব ভূমিকায় থাকতে দেখা গেছে।
রকিবুল ইসলাম রয়েল হামলার কথা স্বীকার করে বলেন, “শুধু আমার কথা কেন বলবেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, হুমায়ুন কবির রওশনদের কথা বলেন। ছাত্রদলকে যে চক্করের মধ্যে ফেলানো হয়েছে আগামী ৪০ বছরেও এখান থেকে উঠতে পারবে না।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিকেল ৪ টা ২০ মিনিটে জানান , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বহু দিন পর শনিবার রাতে হঠাৎ করেই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে অনেক নতুন মুখ এলেও সংগঠনের অভ্যন্তরে কোন্দল আবার মাথাচাড়া দিচ্ছে বলে মনে হচ্ছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












