আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন: যারা ইমাম হোসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকীতে কারবালার পথে পায়ে হেঁটে যাচ্ছেন তারা কতোই না সৌভাগ্যবান। তাঁরা চেহলামে ইমাম হোসাইন (আ) কে সম্বোধন করে অলংকারপূর্ণ ভাষায় লেখা জিয়ারতের দোয়া পাঠ করবেন।
ফিকাহ বিষয়ক গবেষকদের এক সমাবেশে সর্বোচ্চ নেতা আজ ওই মন্তব্য করেন।
মহান আল্লাহর প্রশংসা করে তিনি আরও বলেন, ইরান,ইরাকসহ অন্যান্য দেশের লক্ষ লক্ষ মানুষ কারবালা জিয়ারতে যান।
ইমাম হোসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকীতে কারবালা অভিমুখে পায়ে হেঁটে যাওয়াকে একটা মহান ঘটনা বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন,সবার উচিত এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা।
তিনি বলেন লক্ষ লক্ষ জিয়ারতকারীর পায়ে হেঁটে কারবালার উদ্দেশ্যে যাওয়ার মধ্য দিয়ে চমৎকার একটি দৃশ্যের অবতারণা হয়।
আসছে ৯ নভেম্বর মোতাবেক সফর মাসের ২০ তারিখে ইরাকে ইমাম হোসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি জিয়ারতকারী এই দিন চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারবালা শহরে সমবেত হবেন।
গত বছর বিশ লাখেরও বেশি ইরানি জিয়ারতকারী ইমাম হোসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে কারবালায় গিয়েছিলেন। এ বছর ইরানি জিয়ারতকারীর সংখ্যা আরও তিন লাখ বেড়ে যেতে পারে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












