টাঙ্গাইল প্রতিনিধি::: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত।
রোববার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের আদালত এই দিন ধার্য করে।
এর আগে গত ২১ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত ঋণখেলাপি দেখিয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।
আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
এরপর নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশ স্থগতি চেয়ে আবেদন করে। তারই শুনানির জন্য আদালত এই দিন ধার্য করল। গতকাল ২০ অক্টোবর মনোনয়নপত্র বাতিলে ইসির রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন কাদের সিদ্দিকী।
গত ১৮ অক্টোবর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিলও খারিজ করা হয়।
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে।
কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণখেলাপি হওয়ায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ওই নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী, বিএনএফের আতাউর রহমান খান এবং এনপিপির ইমরুল কায়েসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় গত ১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা নির্বাচন কমিশন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












