বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ ৪৬ তম মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার শাখার পক্ষ হতে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশহুদ আহমদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আবু রায়হান।
জালালাবাদ এসোসিয়েশন দোহা কাতার এর সভাপতি নজরুল ইসলাম, দোহা মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মালেক আহমদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার এর উপদেষ্টা শামীম আহমদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার শাখার উপদেষ্টা আহমেদ শুয়াইব, মৌলভীবাজার জেলা আওয়ামী যুব পরিবার কাতার এর সিনিয়র সহ সভাপতি শাহ আলম মায়া,সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, দোহা মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম ইসহাক লিমন শাহ, জাতীয় পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।
বক্তব্য রাখেন, সায়মন আজাদ তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখা, শেখ নজরুল ইসলাম বিজয় সহ সভাপতি বঙ্গবন্ধু ছাত্র পপরিষদ কাতার শাখা,আহাদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাতার শাখা,রাশেদ আহমদ সহ সভাপতি বঙ্গবন্ধু ছাত্র পারিষদ কাতার।পরে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলে এতে কাতার প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।











