আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় বিস্ফোরণে পাঁচ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন জানায়, মঙ্গলবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।সেনাবাহিনী ওই বিস্ফোরণের জন্য বিদ্রোহীদের দোষারোপ করে বলছে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় নর্টে দে সেন্টাডারে একটি কৌশলগত অভিযানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতে তৈরি একটি বিস্ফোরক দিয়ে ওই বিস্ফোরক ঘটানো হয়। তবে এর চেয়ে বেশি কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী।
এ হামলা দায় এখনও কেউ স্বীকার করেনি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস হামলার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, যারা ওই হামলার সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতার মধ্যে আনা হবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












